চরফ্যাশনে আওয়ামী লীগ প্রার্থী বাদল কৃষ্ণ বিজয়ী

ভোলার চরফ্যাশন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

নৌকা প্রতীক নিয়ে বাদল কৃষ্ণ পেয়েছেন ১২ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী  আমিরুল ইসলাম মিন্টিজ পেয়েছেন এক হাজার ৪১১ ভোট।

 

উপজেলা রিটার্নিং আফিসার মো. হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২৩৩১। এর মধ্যে পুরুষ ভোটার ১১৫৭৪ জন ও মহিলা ভোটার ১০৭৫৭ জন।