নীলফামারীতে বিএনপির ৩৫ নেতা-কর্মী জেলহাজতে

স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও হত্যা মামলার চার্জসিটভুক্ত বিএনপির ৩৫ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
সোমবার দুপুরে নীলফামারী সদর আদালতে হাজির হয়ে লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সকিমুদ্দীন মেম্বারসহ ৩৫ নেতা-কর্মী জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মো. সামিউল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় রবিবার নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খায়রুল আনাম ও জেলা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মালেকসহ জামায়াত-শিবিরের আট নেতা-কর্মীকে জেল হাজতে পাঠানো হয়।
 
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার রামগঞ্জ হাটে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলার ঘটনায় চারজন দলীয় নেতা-কর্মীসহ পাঁচজন নিহত হন।