সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩

 
ইউপি নির্বাচনকে সমানে রেখে সাতক্ষীরায় নিরিবিচ্ছন্ন নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলায় আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্যকর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, রাতভর  পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবরের তিনজন কর্মীসহ মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।