মোদীর আহ্বানে সাড়া দিচ্ছেন সেলিব্রেটিরা

আসন্ন লোকসভা নির্বাচনে তরুণ ভোটারদের সচেতন করতে সেলিব্রেটিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলিউড পাড়া থেকে শুরু করে বিরোধী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও বাদ যাননি তার এই টুইট থেকে। টুইটে তিনি বিভিন্ন সেলিব্রেটিদের ট্যাগ করেছেন। মোদীর এই আহ্বানে ইতোমধ্যেই বেশ কয়েকজন সাড়া দিয়েছেন। 

মোদীর এই টুইটের জবাব দিয়ে পাল্টা টুইট করেছেন বলিউড তারকা আমির খান, অক্ষয় কুমার, পরিচালক করন জোহর। তাছাড়া বিখ্যাত গায়ক এ আর রহমানও মোদীর আহ্বানে সাড়া দিয়েছেন। 

অক্ষয় লিখেছেন, মোদী যে ভালো বলেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য। নির্বাচন হচ্ছে জাতি ও এর ভোটারদের মধ্যে সবচেয়ে সুপারহিট প্রেমকথা। 

করণ লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতান্ত্রিক ভারত গড়ার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগে জনগণকে সচেতন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 

অপরদিকে এ আর রহমান লিখেছেন, আমরা করব, মোদী জি...ধন্যবাদ। 

আরও পড়ুন: ‘ইংল্যান্ডে যাও, স্টেডিয়াম মাতাও’

বলিউড তারকা আমির খান লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যথার্থ বলেছেন স্যার। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুন আমরা জনগণকে সংযুক্ত করি। আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি এবং ভোটাধিকার প্রয়োগ করি। সবাই ভোট দিন।  

এছাড়াও বলিউড তারকা দিপীকা পাড়ুকান, আলী ভট্ট, রনবীর সিং, অমিতাভ বচ্চন, বরুন দেওয়ানকেও টুইটে ট্যাগ করেছেন নরেন্দ্র মোদী। 

ইত্তেফাক/কেআই