হংকংয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড টি টোয়েন্টি শুরু

হংকংয়ের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড টি টোয়েন্টির আসর শুরু করবে। আগামী ৫ মার্চ ধর্মশালায় বাংলাদেশ সময় রাত আটটায় হংকং-এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
 
তবে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ আগামী ১৯ ফেব্রুয়ারি (বাছাই পর্ব, মূল পর্ব শুরু ২৪ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। শেষ হবে ৬ মার্চ। বাংলাদেশ যদি ৬ মার্চ এশিয়ার কাপের ফাইনালে উঠে, তবে ৫ মার্চ হংকং-এর বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা হ‡ব না তাদের। সেক্ষেত্রে প্রস্তুতিমূলক ম্যাচ ছাড়াই ওয়ার্ল্ড টি টোয়েন্টিশুরু করতে হবে বাংলাদেশকে। 
 
তবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে হলে প্রথম রাউন্ডে লড়তে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে বাংলাদেশ রয়েছে ‘এ গ্রুপে। ঐ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমান। প্রথম রাউন্ডের বাধাঁ পেরোতে পারলে ‘বি’ গ্রুপে নাম উঠবে বাংলাদেশের। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।  ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড টি টোয়েন্টি মিশন শুরু করবে। ১১ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে। বাছাইপর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওমান। ১৩ মার্চ হবে ম্যাচটি। বাংলাদেশের সব ম্যাচই হবে ধর্মশালায়। হিমাচল প্রদেশের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উঁচুতে।
 
বাছাইপর্ব পেরোতে পারলে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে। মূল পর্বের অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে একই সঙ্গে। দুটো ফাইনালও হবে একই দিনে, ৩ এপ্রিল। দুটো ম্যাচেরই ভেন্যু কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনস।
 
মূল পর্বে উঠতে পারলে বাংলাদেশে চলে যাবে কলকাতায়। ইডেন গার্ডেনসে ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। ২১ মার্চে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হবে বেঙ্গালুরুতে। এটি শুরু হবে রাত ৮টায়। ২৩ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটিও হবে বেঙ্গালুরুতে। এই ম্যাচটিও রাত ৮টায় শুরু হবে। ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে আবার ইডেন গার্ডেনসে। এই ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।