নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

 
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদর থানার সরসপুর বাজারে সরসপুর ও চরবিলা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ ফ্রেরুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সরসপুর গ্রামের রিয়াজ মোল্যা ও চরবিলা গ্রামের শরিফুলের সাথে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে শফিয়ারের নেতৃত্বে ঢাল, সড়কি, রামদাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সরসপুর বাজারে প্রতিপক্ষের ওপর হামলা করলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
সংঘর্ষে আবিদুর, তবিবর, রেজাউল, শফিউর, শফিয়ার, রিয়াজ, কাছেদ,পরিমলসহ ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রেজাউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।