মেসির পেনাল্টিতে রোমাঞ্চিত ক্রুইফও

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। পেনাল্টি থেকে পাসের মাধ্যমে  সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে এমনই অভিনব কায়দায় গোল করান বার্সেলোনা স্ট্রাইকার। প্রায় ৩৪ বছর আগে েএমনই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি ইয়হান ক্রইফ।
 
ক্রইফের আগে ইতিহাসে এমন গোল দু’বার হলেও জনপ্রিয়তা পায় এ ডাচ ফুটবলারই। ১৯৮২ সালে স্বদেশি ক্লাব আয়াক্সের হয়ে খেলার সময় পেনাল্টি থেকে সতীর্থের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর এবার পুরো বিশ্বকে অবাক করালেন আর্জেন্টাইন অধিনায়ক।
 
সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ৬-১ গোলে জয়ের ম্যাচে রেকর্ড পঞ্চমবার ব্যালন ডি’অর জয়ী এমন কাণ্ড ঘটান। মেসির এমন কীর্তিতে বেশ রোমাঞ্চিত ক্রইফ নিজেও। ক্রুইফের ঘনিষ্ঠ বন্ধু টাক্সো বেনেট এক টুইটবার্তায় জানান, ‘টেলিভিশনের পর্দায় ইয়হান ক্রইফ পেনাল্টিটি সরাসরি দেখেছে। এটি দেখে সে বেশ রোমাঞ্চিত হয়ে পড়ে।’