নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, আগামী ২০ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাবেদ আলী বলেন, ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী, পর্যবেক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও প্রার্থীদের উপস্থিতিতে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটানিং অফিসার মো. ফরিদুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নিবার্চন কর্মকর্তা নুরুল আমিন, সহকারী কমিশনার (ভুমি) পুরবী গোলদার প্রমুখ।