এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি করা হলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলি। তাকে ঘুম থেকে জাগাতে না পারায় হাসপাতালে নেয় বাসায় আসা অতিথিরা।
মূত্রনালীতে গুরুতর সংক্রমণের চিকিৎসা শেষে গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পান হয় ৭৪ বছর বয়সী আলি। পরিবারের ঘনিষ্ট এক সূত্র জানান, "তিনি সাড়া দিচ্ছিলেন না। মঙ্গলবার রাতে বিছানায় যাওয়ার পরের দিন বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘুম থেকে ওঠেননি। তারা ভেবেছিল, তিনি হয়ত খুব ক্লান্ত।"
তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন আলির পরিবারের এক মুখপাত্র তাকে হাসপাতালে নেওয়ার খবর নিশ্চিত করেছেন। ১৯৮৪ সালে পেশাদার মুষ্টিযোদ্ধা হিসেবে অবসর নেয়ার পর থেকেই আলি পারকিনসন রোগে ভুগছেন।