শহীদদের শ্রদ্ধা জানাতে ভারতের ৭ বাইসাইকেল আরোহী বাংলাদেশে

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাইসাইকেলে বাংলাদেশে এসেছেন।
 
মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশের মাটিতে পা রাখেন।এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, ইমিগ্রেশন ইনচার্জ এস আই শেখ মাহাবুবুর রহমান, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ফেরদৌস ওয়াহেদ, কাস্টমস এস আই খলিলুর রহমান প্রমুখ।
 
ভারতীয় প্রতিনিধি দলের নেতা স্বরজিত রায় জানান, দুই বাংলার সীমান্তের বেড়াজালে বিভক্ত থাকলেও মাতৃভাষার দিক দিয়ে আমরা এক। রক্ত দিয়ে অর্জিত এ ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আমরা এদেশে এসেছি। আমরা ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সকলে একসঙ্গে মাতৃভাষা দিবস পালন করবো।