বরগুনার পাথরঘাটায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। টায়ারে অগ্নিসংযোগের মধ্য দিয়ে বুধবার পাথরঘাটা উপজেলা শহরে ছাত্রলীগের একাংশের ডাকে এ হরতাল পালিত হচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে (নৌকা প্রতীক) চেয়ারম্যান পদপ্রার্থী বাছাইয়ে কারচুপির অভিযোগে এ হরতাল ডাকা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, বুধবার সকালে পাথরঘাটা পৌর শহরের রাসেল স্কয়ারে হরতাল সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বিভিন্ন এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করা ছাড়া কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে পাথরঘাটা পৌর শহরে হরতালের কোনো প্রভাব পড়েনি।