কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ৩ পথচারী নিহত

 
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের চাপায় তিনজন পথচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার গৌরীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নারীসহ তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।