গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠিয়েছে।
কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার এস আই শাহা জামাল জানান, নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা প্রাইভেটকারের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।