দল গোছাল মোহামেডান

কয়েকদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। চলছে দলবদলের মৌসুম।  লিগের জন্য খেলোয়াড় চূড়ান্ত করলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার তাদের দল চূড়ান্ত করেন ক্লাব কর্মকর্তারা।
 
জাতীয় দলের তরুণ খেলোয়াড় ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব, মিডফিল্ডার ইউসুফ সিফাত, ডিফেন্ডার মাশুক মিয়া জনি রয়েছেন দলে। এছাড়া সাবেক ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ও অবদুল মালেককেও দলে রেখেছে তারা। তবে এখনো বিদেশি খেলোয়াড় নিবন্ধন করেনি তারা।
 
মোহামেডানের দেশি খেলোয়াড়রা হলেন: ওমর ফারুক বাবু, আশিক আহমেদ, আমিনুর রহমান সজীব, শাহিনুর রহমান, ইউসুফ সিফাত, এসানুল হক , মিলন, তৌহিদুল আলম সবুজ, কায়সার আহমেদ রাজিব, সাইদুর রহমান সাঈদ, মাসুদ রানা, ইউসুফ আলী খান, বিপলু আহমেদ, নেহাল ,সাহেদ হোসেন সাহেদ, জামাল হোসেন, রানা বিশ্বাস, মাসুক মিয়া জনি, রাশেদুল ইসলাম শুভ, আব্দুল মালেক।