জাপানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদুত রাবাব ফাতিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আওয়ামী লীগের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় টোকিওস্থ বাংলাদেশ দুতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাপান আওয়ামী লীগেরপক্ষ থেকে সভাপতি সালেহ মো. আরিফ ও সাধারণ সম্পাদক মো. খন্দকার আসলাম হিরার নেতৃত্বে রাষ্ট্রদুতকে ফুলেল শুভ্চ্ছো জানান প্রতিনিধি দলের সদস্যরা।
সাক্ষাতকালে বাংলাদেশ ও জাপানের মধ্যাকার নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। বিশেষ করে জাপানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম , বাংলাদেশ কমিউনিটিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা জাপান আওয়ামী লীগের বিগত সময়ের কার্যবিবরনী তুলে ধরেন রাষ্ট্রদুতের কাছে। দলটির কার্যক্রম সম্পর্কে অবহিত হবার পর রাষ্ট্রদুত সন্তুষ্টি প্রকাশ করেন।
রাষ্ট্রদূত প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, ‘জাপান বাংলাদেশের অত্যন্ত শুভাকাঙ্খী ও বন্ধুপ্রতিসম একটি দেশ। তাই দেশের ভাবমুর্তি বৃদ্ধিতে আপনারা সবাই এক হয়ে কাজ করবেন বলেই আমি আশা করছি।’
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-সহ সভাপতি সনত কুমার বড়ুয়া, হারুনুর রশিদ, বাদল চাকলাদার, জাপান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহফুজুল হক লাল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম হোসেন কর্নেল, সমবায় বিষয়ক সম্পাদক জাহিরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম এ রাজ্জাক, অর্থ বিষয়ক সম্পাদক বিমান কুমার পোদ্দার, আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ভুইয়া প্রমুখ।