আদিতমারীতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

লালমনিরহাটের আদিতমারীতে নুরুজ্জামান মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম। 
 
নুরুজ্জামান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী মাষ্টারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
 
আদিতমারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী ইউএনও জহুরুল ইসলাম থানা পুলিশ ফোর্স নিয়ে উপজেলার কাচারি মোড় এলাকা থেকে নুরুজ্জামানকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্ট বসিয়ে নুরুজ্জামানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে নুরুজ্জামানকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।