গাজীপুরে ট্রাক চাপায় নিহত ১

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় সাঈদুর রহমান (৩২) নামের পোশাক কারখানার এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি জামালপুরের চরিমাগুরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। 
 
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ওই সময়ে কালিয়াকৈর-নবীনগর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে (সাঈদুর রহমান) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।