ঢাকা-আরিচা মহাসড়কে বাস উল্টে আহত ১০

ঢাকা-আরিচা মহাসড়কে বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নবীনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৈকত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ক্যান্টনমেন্ট এলাকায় অপর একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী। 
 
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।