সাইনাস একটি অস্বস্তিকর সমস্যা। এ সমস্যার ক্ষতিকর প্রভাবে শরীরে আরো কিছু জটিলতা দেখা দেয়। সেগুলোও ব্যক্তিত্বের জন্য অস্বস্তিকর। তবে সাইনাসকে নিয়ন্ত্রণে রাখা গেলে সব সমস্যা এড়িয়ে যাওয়া যায়। কিছু ঘরোয়া টিপস দিতে পারে এ সমস্যার সমাধান। যেগুলো-
নিয়মিত বেশি করে ফলের রস খেতে হবে৷ সাইনাসের সমস্যায় শরীরকে শুষ্ক হতে দেয়া যাবে না৷ শরীরে জলের পরিমাণ পর্যাপ্ত থাকলে কম থাকবে সাইনাসের সমস্যা৷
দুশ্চিন্তা করলেই বাড়বে সাইনাস৷ তাই দিনে কিছুক্ষণ অন্তত কাজ থেকে অবসর নিতে হবে। একটু আরাম করুন৷ চোখ বুজে শুয়ে থাকা যেতে পারে।
রাতে বেশিক্ষণ জেগে থাকা চলবে না৷ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমে সাইনাস নিয়ন্ত্রণে থাকবে।
সাধারণ চায়ের বদলে গ্রিন চা সাইনাস নিয়ন্ত্রণে রাখবে।
এক চা চামচ মধু ও আধ খানা লেবুর রস এক কাপ গরম জলে মিলিয়ে খেলে মাথা যন্ত্রণা ও ঠান্ডা লাগা অনেকটা কমে যাবে।
চিকেন স্যুপ সর্দি কাশিতে ভালো কাজ করে৷
রাতে শোয়ার সময় নাক বন্ধ হয়ে থাকলে একটার বদলে দুটো বালিশ মাথায় রোখে শুয়া যেতে পারে। তাতে নিঃশ্বাস নিতে সুবিধা হবে৷
মাথাকে একপাশ করে রেখে একটি নাক দিয়ে অল্প উষ্ণ গরম জল টানুন এবং অন্য নাক দিয়ে বের করে দিন৷ মুখ খোলা রাখুন নিঃশ্বাস নেয়ার সময়৷
গরম জলে মাথা একটি তোয়ালে দিয়ে ঢেকে ভেপার নেয়া যেতে পারে। এতে নাক বন্ধের সমস্যা অনেকটা কমে৷ নিঃশ্বাস নিতে সুবিধা হয়৷