ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন ছয় যুবক। চন্দন বিশ্বাসের নেতৃত্বে টাচ অফ হ্যাভেন নামক সংগঠনের পরিচালনায় অক্ষরযাত্রা নামের ওই দলে রয়েছেন অঙ্গুর বর্মণ, রাহুল সেন, রজত সাহা, সুব্রত চ্যাটার্জি ও রেনসডেল ম্যানুয়েল
বৃহস্পতিবার সকাল নয়টায় তারা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে তারা মানিকগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল মানিকগঞ্জ থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।IMG0
এর আগে রবিবার পাঁচজন বাইসাইকেল ও একজন দৌঁড়ে কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা ১৫ ফেব্রুয়ারি যশোর, ১৬ ফেব্রুয়ারি মাগুরা ও ১৭ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরে এসে পৌঁছান। প্রতিটি জেলায় তারা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা ও এক মিনিট নিরবতা পালন করেন।