পবায় দুই কিশোর রামেকে ভর্তি, আরো ৩ আসামির জামিন

রাজশাহীর পবায় নির্যাতিত দুই কিশোর জাহিদ ও ইমনের উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. রিজাউল হক চৌধুরী জানান, তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাদের রামেক হাসপাতালের স্থানান্তর করা হয়েছে। 
 
এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করা দুইজন এবং পুলিশের হাতে গ্রেফতারকৃত একজনসহ তিন আসামি আদালত থেকে জামিন পেয়েছেন। এরা হলেন, আব্দুর রাজ্জাক, পলাশ ও অনিক। এদের মধ্যে অনিককে বুধবার রাতে পবার দুয়াড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছিল। বাকি দু’জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী এপিপি রাশেদ উন নবী আহসান জানান, তিন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।