লক্ষ্মীপুরের রামগঞ্জে জাল টাকাসহ রবিউল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রামগঞ্জ শহর থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
রামগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন চৌধুরী জানান, রবিউল ইসলাম রামগঞ্জ উপজেলার কলচমা গ্রামের লেদু মিয়ার ছেলে। রাতে শহরের একটি মার্কেটে লেনদেনের সময় দুইটি এক হাজার টাকার জাল নোটসহ রবিউলকে আটক করে জনতা।