নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘দেশ এনার্জি পাওয়ার প্ল্যান্টে’ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়াসহ ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি ট্রান্সফরমার। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ডেমরা জোনের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান এসব তথ্য জানান।
ঘটনাস্থলে মোট সাতটি ইউনিট গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।