দর্শনায় মোটরসাইকেল ও ফেনসিডিলসহ আটক ২

দর্শনা সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল, ৩২৬ বোতল ফেনসিডিলসহ দুই চোরাচালানীকে আটক করেছে ৬-ব্যাটালিয়ন র‌্যাবের একটি দল। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 
 
র‌্যাবের ঝিনাইদহ ৬ ব্যাটালিয়ন অপারেশন কর্মকর্তা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা সীমান্তের আকন্দবাড়িয়ায় মসজিদের কাছে দাঁড়ায়। চোরাচালানীরা র‌্যাবের গাড়ি দেখে পালানোর চেষ্টা করলে গ্রামের শামসুল হকের ছেলে আবুল কালাম (৩৫) ও শামসদ্দিন মণ্ডলের ছেলে লাভলুকে (৩০) আটক করে।
 
পরে তাদের প্রাথমিক স্বীকারোক্তি মোতাবেক একটি ১৩৫ সিসি বাজাজ মোটরসাইকেলসহ ৩২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।