মেহেরপুর গাংনীতে সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার এলাঙ্গি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- এলাঙ্গি গ্রামের খলিলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও মৃত ইয়ার আলীর ছেলে রঞ্জিত (৫২)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, সম্প্রতি কয়েকটি স্থানে ডাকাতির চেষ্টা ও পূর্বে দায়ের করা ডাকাতির মামলার সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুইজনকে আদালতে সোপর্দ করা হবে।