যশোরের ঝিকরগাছায় এক দম্পত্তি অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দম্পতির স্বজনরা জানান, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের রফিকুলের ইসলামের ছেলে সুমন হোসেন সম্প্রতি একই গ্রামের জাহা বক্স গাজীর মেয়ে মাসুরা খাতুনকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু সুমনের পরিবার তাদের বিয়ে মেনে না নেয়ায় অভাব অনটনের মধ্যে চলছিল তাদের সংসার। শুক্রবার রাত ৮টার দিকে নিজেদের মশারিতে জড়িয়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সুমন ও মাসুরা। খবর পেয়ে প্রতিবেশীরা তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।