টেকনাফের হ্নীলা থেকে ৩০০ পিস ইয়াবাসহ শাহ আলম (২৫) নামের মিয়নামারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়। শনিবার সকাল ৮টার দিকে কাস্টমসঘাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবক মিয়ানমারের নাগাকুরা (নাকপুরা) এলাকার আব্দুস সালামের ছেলে।