নওগাঁয় জাল টাকাসহ আটক ১

নওগাঁর সাপাহার উপজেলার তিলনা এলাকা থেকে ৭৭ হাজার জাল টাকাসহ আনিছার রহমান (৩১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত  আনিছার রহমান সাপাহার উপজেলার বারদোঁয়াস গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ মেজর আরাফাত জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার তিলনা বাজারে জাল টাকা নিয়ে জাল টাকার ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তিলনা বাজারে অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনক বিভিন্ন ব্যক্তির শরীরে তল্লাশি করা হলে আনিছারের কাছে ১ হাজার টাকার ৭৭ টি জাল নোট পাওয়া গেলে তাকে আটক করা হয়।
 
তিনি আরো জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে আনিছার।
 
এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।