রায়পুরে মাথা বিহীন লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাত (৩২) এক যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পেছনের ফারুক মিয়ার সুপারির বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। 
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, হাইমচর এলাকা থেকে কে বা করা রাতের ওই যুবককে গলাকেটে হত্যা করে মাথা নিয়ে দেহ এখানে ফেলে যায়। বিষয়টি তদন্ত চলছে।