চট্টগ্রামে মাইক্রোবাস চাপায় স্কুলছাত্র নিহত

চট্টগ্রামে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় জাহেদুল ইসলাম জিদান (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে পটিয়া উপজেলার মুন্সেফ বাজারে এ দুর্ঘটনা ঘটে।  
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক পংকজ বড়ুয়া জানান, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জিদান উপজেলার ধলঘাটের বাসিন্দা দিদারুল ইসলামের ছেলে। সে পটিয়া সদরের হলিচাইল্ড বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।