ইউপি নির্বাচন নিয়ে তৃণমূলে হানাহানি হবে: সুজন সম্পাদক

 
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম-গঞ্জে হানাহানির আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি দলের মধ্যেই দ্বন্দ্ব সংঘাত বেশি হবে।
 
শনিবার নগরীর বিএনডিএন মিলনায়তনে আঞ্চলিক পরিকল্পনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
নির্বাচন কেমন হবে এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সাথে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।
 
দলীয় নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে এমন বক্তব্য নাকচ করে দিয়ে সুজন সম্পাদক বলেন, অতীতের সংসদ নির্বাচন ও পৌর নির্বাচনের অভিজ্ঞতা সুখকর নয়। তবুও দেশের মিডিয়া ও সচেতন নাগরিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হতে পারে। সুষ্ঠু নির্বাচনে জনপ্রিয় ব্যাক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে গ্রাম-গঞ্জের উন্নয়ন হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।