বরিশালে সড়ক দুঘর্টনায় শিশু নিহত

 
বরিশাল নগরীর ধান গবেষণা রোড সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সালেহ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহত সালেহ  নগরীর ধান গবেষণা রোড এলাকার নাসিরের ছেলে।
 
জানা গেছে, সকালে নিজবাড়ির সামনের রাস্তা পারাপারের সময় আবু সালেহ দুঘর্টনার শিকার হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।