মাঠের বাইশ গজে এবং উইকেটের পেছনে দাড়িয়ে দীর্ঘদিন যাবৎ লড়াই চালিয়ে যাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এবার তিনি নেমেছেন নতুন এক লড়াইয়ে। সম্প্রতি শিশু নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তিনি তার ফেসবুক ফ্যান পেজে।
ফেসবুক ফ্যান পেজে তিনি একটি ছবি পোস্ট করে বলেন, 'আমরা কি জীবনেও বদলাবনা? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না।'
তার পোস্টের ছবিতে লেখা ছিল- 'Please stop this heinous act, Raise your voice now.'
সেখানে চারশিশুকে হত্যা করে বালু চাপা দেয়ার সংবাদ, শিশু হত্যার পরিসংখ্যানসহ তিনি জিজ্ঞাসা রাখেন, 'মূল্যবোধের এত বিপর্যয় কেন?'