দিনাজপুরের কাহারোলে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. মুনসুর আলী সরকার জানান, শনিবার বিকাল ৪টার দিকে গরু ব্যবসায়ীরা কাহারোল হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে নসিমন উল্টে গরু ব্যবসায়ী সোবান আলী নিহত হন। এ সময় তিনজন আহত হন। সোবান আলী জেলার বিরল উপজেলার মশের মোহাম্মদের পুত্র। আহতরা হলেন একই গ্রামের নুর ইসলাম (৪৫), মোনয়ার হোসেন (৩৬) ও নুর ইসলাম (৩৬)।