শিক্ষায় বিশেষ অবদানে স্বর্ণপদক পেলেন ঠাকুরগাঁওয়ের ইয়াকুব আলী

ঠাকুরগাঁওয়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জ্ঞানতাপস ড. মোহম্মদ শহীদুল্লাহ’ স্বর্ণপদক পেলেন প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক ইয়াকুব আলী।
 
শনিবার সন্ধ্যায় রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা শেষে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। 
 
এ সময় জ্ঞানতাপস ড. মোহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম মওলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব) শওকত আলী, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, হোসনে আরা বেগম লাবলী এমপি,  অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
 
পরে প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা শিক্ষার বিশেষ অবদানের জন্য ইয়াকুব আলীর হাতে ‘জ্ঞানতাপস মোহম্মদ শহীদুল্লাহ স্বর্ণপদক তুলে দেন।
 
উল্লেখ্য, ১৮ বছর ধরে ঠাকুরগাঁওয়ের প্রতিভা কোচিং সেন্টার শিক্ষা দান করে যাচ্ছে। এই কোচিং সেন্টারে ভাল ফলাফল করে জেলার অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন।