খনিজের সন্ধানে নওগাঁয় খনন শুরু

নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরে খনিজের সন্ধানে কূপ খনন শুরু হয়েছে। 
 
শনিবার বিকেলে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) মহাপরিচালক ড. মোহা. নিহাল উদ্দিন খনন উদ্বোধন করেন। 
 
ড. নিহাল জানান, তাজপুরে খনিজ সম্পদের স্তর তাত্ত্বিক তথ্য সংগ্রহ ও সম্ভাব্যতা যাচাইয়ে রিক মেশিনের মাধ্যমে প্রায় চার হাজার ফুট গভীর একটি কূপ খনন করা হবে। কয়লা, চুনাপাথরের মতো খনিজের সন্ধান মিলবে বলে তিনি আশা করছেন। 
 
তিনি বলেন, ‘আমরা যে পদ্ধতিতে খনন করব এতে এলাকার কৃষক বা বা মানুষের কোন ক্ষতি হবে না।’
 
শনিবার বিকেলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করা হয়।