নান্দাইলে অটোরিকশা চাপায় স্কুল ছাত্রী নিহত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার অটোরিকশার চাপায় মাইমনা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মাইমনা পুরহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

জানা যায়, দুপুরে দিকে নান্দাইল-জাহাঙ্গীরপুর সড়কে বিদ্যালয়ের সামনে একটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হয় মাইমনা। ঘটনার পরপরই তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।