পুরো মেকাপ প্রক্রিয়ার মধ্যে চোখের মেকাপই সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ। একটা ভুল আইস্যাডো কালার বা উল্টাপাল্টা মেকাপ ব্রাশের ব্যবহার আপনাকে মোহনীয় রূপের পরিবর্তে কুৎসিত লুক দিতে পারে। তাহলে চলুন জেনে নেই সহজ ও কার্যকরী পাঁচটি আই মেকআপ কৌশল।
প্রথমেই আপনাকে চোখের রং বুঝে আইস্যাডোর রং নির্বাচন করতে হবে। চোখের রংয়ের সঙ্গে কন্ট্রাস্ট করে এমন আইস্যাডো ব্যবহার করলে সাধারণত ভাল দেখায়। কালো বা গাঢ় রং চোখের জন্যে ধূসর, নীল, সবুজ এবং বেগুনী রংয়ের সেড বেশি মানিয়ে যায়। আর হালকা রংয়ের চোখের সংগে তামাটে, বাদামী বা ব্রঞ্জ সেড ভাল মানায়। প্রথমে হালকা করে আইস্যাডো দিতে হবে কারন একবার গাড় করে ফেললে সেটা তোলা খুব দুরহ হয়। তাই আস্তে আস্তে গাঢ় করতে হবে।
চোখের মেকাআপ আই লাইনার দেয়াটাও একটা দক্ষতার কাজ । কারণ আই লাইনারই আপনার চোখকে দেবে আসাধণ একটা লুক। আপনার চোখের আকৃতি ভেদে লাইনার প্রয়োগ ভিন্ন হতে পারে। যেমন গোলাকৃতি কিংবা ছোট চোখের জন্যে শুধুমাত্র বাইরের কোনায় আথবা শুধু উপরের পাতায় দিলেই চলে। পেন্সিলটি প্রথমে হাতের আংগুলে ঘসে একটু নরম করে নিন যাতে চোখে ব্যাথা না লাগে। আই পেন্সিল দিয়ে আঁকা লাইনের উপরে একটু পাউডার দিলে লাইনটি আর ছড়িয়ে যাবেনা এবং দীর্ঘস্থায়ী হবে।
মাশকারা ব্যবহার করার পুর্বে সম্ভব হলে আইল্যাস কার্লার দিয়ে চোখের পলক( lash) গুলো একটু ঘন ও কোকড়া করে নিতে পারেন। মাশাকারা আপনার চোখকে একটা ডেফিনেশন দেবে।
আপনার চুলের রং থেকে এক সেড হালকা আইব্রো পেন্সিল দিয়ে ভ্রুটা ভাল করে এঁকে নিন। মনে রাখবেন চুলের রং এর চেয়ে গাড় সেডের আইব্রো ব্যবহার করলে খুবই বেমানান লাগে।
চোখের নিচে কোন কালো দাগ বা ডার্কসার্কেল থাকলে কন্সিলার (consealar) দিয়ে ঢেকে দিতে হবে। মনে রাখতে কন্সিলারের রং যেন ত্বকের রংয়ের সঙ্গে ভাল করে ব্লেন্ড হয়ে যায়।
উপরের পাঁচটি ধাপ অনুসরণ করলেই পাবেন মোহনীয় দুটি চোখ। আর এর জন্য এখন থেকে আর পার্লারে যেতে হবে না।