শিবপুরে শহীদ মিনারে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

নরসিংদীর শিবপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আজ রবিবার সকাল ৮টায় শিবপুর উপজেলা পরিষদে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন মাস্টার, ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন, শিবপুর মুক্তিযোদ্ধা প্রজ্জম পৌর কমিটির আহ্বায়ক বিপ্লব চক্রবর্তী, শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।