কমলাপুরে পাঁচ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 
 
রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সেলিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তিনি চট্টগ্রাম মেইল ট্রেনে করে সকালে কমলাপুরে রেল স্টেশন আসেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।