মাগুরায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। রবিবার সকালে উপজেলার আরপাড়া হাইস্কুল মাঠে এ সংঘর্ষ হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ফুল দেয়ার সময় থানা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন ও আরেক নেতা মোজাহার বিশ্বাসের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে তাদের সরিয়ে দেয়।
শালিখা থানার ওসি আবু জিহাদ বলেন, ‘ফুল দেয়াকে কেন্দ্র করে কিছু যুবক সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়া হয়।’
ছাত্রলীগ সভাপতি কুতুব উদ্দিন বলেন, ‘শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এক পর্যায়ে বোমাবাজি শুরু হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'