সাভারে রাস্তা পারাপারের সময় বাস চাপায় সাইদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিশুটি রাস্তা পারাপারের সময় ইতিহাস পরিবহনের নবীনগর থেকে বাইপাইলগামী একটি বাস শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে প্রায় ২০টি গাড়িতে ভাংচুর চালায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির জানান, সড়ক দুর্ঘটনার খবরে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।