লক্ষ্মীপুরের কমলনগরে ট্রলি চাপায় রমিজ উদ্দিন (১০) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, সকালে করইতলার আল আরাফা মাদ্রাসার সামনে রাস্তা পার হচ্ছিল রমিজ। এ সময় একটি পাওয়ার টিলার (ট্রলি) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রমিজ উপজেলার চর লরেন্স গ্রামের আবদুস সহিদের ছেলে। সে আল আরাফা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।