সাতক্ষীরায় জেলা জামায়াতের প্রচার সম্পাদকসহ আটক ২

 
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর দুইটার দিকে শহরের মুন্সীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন-জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান ও জামায়াত কর্মী ওলিউর রহমান।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা করার সময় শহরের মুন্সীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।