পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার চৌরাস্তা-বালিয়াতলী ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।আব্দুর রহিমের (২৮) বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
কলাপাড়া থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া উপজেলার চৌরাস্তা-বালিয়াতলী ফেরিঘাট সড়কে মালবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটারসাইকেল চালক রহিম নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা আরেক আরোহী বশির। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।