জীবননগরে মাটির দেয়াল চাপা পড়ে লুৎফর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার খয়েরহুদা গ্রামে লুৎফর রহমান নিজের পুরাতন মাটির ঘর অপসারণ করছিল। এ সময় ঘরের একটি দেয়াল ভেঙ্গে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।