আলোচিত ৪ শিশু হত্যাকাণ্ডে আরেক আসামির জবানবন্দি

হবিগঞ্জের বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যাকাণ্ডে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রিমান্ডে থাকা আসামি জুয়েল মিয়াকে আদালতে নেয়া হয়েছে ।
 
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে নেয়া হয়। একই দিন অপর আসামি সালেহ উদ্দিন আহমেদকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার জুয়েল মিয়ার ভাই রুবেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, আরজু মিয়া, বশির মিয়া, সালেহ উদ্দিন আহমেদ। এর মাঝে জুয়েল ও তার বাবা আব্দুল আলী বাগালকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।