দিনাজপুরে চেম্বার অব কমার্সের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী ১১তম শিল্প ও বাণিজ্য মেলা।
শনিবার বিকেলে স্থানীয় গোর-এ শহীদ বড় ময়দানে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। দিনাজপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হুসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মো. রুহুল আমিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক সারওয়ার আশফাক লিয়ন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন স্থানের শতাধিক দোকান অংশ নিয়েছে।