জেলার মাটিরাঙ্গা উপজেলার পর্যটন স্পট রিছাং ঝর্ণা এলাকা থেকে আজিজুল হাকিম শান্ত (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
দুপুর থেকে মাটিরাঙ্গা পৌর শহরে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা শান্ত হত্যার প্রতিবাদে অঘোষিত হরতাল পালন করছে। শান্ত হত্যার প্রতিবাদে বিক্ষুব্দ জনতা শহরের প্রধান সড়ক বিক্ষোভ-সমাবেশ করে। এদিকে মাটিরাঙ্গায় শান্ত হত্যা এবং পানছড়িতে ২ ঠিকাদারকে অপহরণের প্রতিবাদে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে নেতারা সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করার ডাক দিয়েছে।
বাঙ্গালি ছাত্র নেতা মো. সাহাজল ইসলামের (সজল) সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি ইব্রাহীম মনির, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক এস.এম মাসুম রানা, কুমিল্লা মহানগর সভাপতি কাজী হারুনুর রসিদ বক্তব্য রাখেন।