গাইবান্ধায় রবিবার ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি গুলি, একটি পিস্তল, তিনটি পেট্রোলবোমা ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৩ সদস্যরা।
গাইবান্ধা রেল স্টেশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএস আই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরারবিবার বিকেল ৫টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে তল্লাসি করে বস্তাবন্দি অবস্থায় এ সব গুলি-পিস্তল-বোমা উদ্ধার করে।
র্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এসপি কায়সার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।